
ব্যাংকে জমা রাখা অর্থ উত্তোলনের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দুর্বল পাঁচটি বেসরকারি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। তাঁরা বলেন, ‘চোর-ডাকাতের ভয়ে ঘরে টাকা রাখিনি, ব্যাংকে রেখেছিলাম। এখন দেখি এখানেও ডাকাত! তাহলে আমরা কোথায় যাব?’
আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক এবং পদ্মা ব্যাংকের গ্রাহকেরা। ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তাঁরা এসব কথা বলেন।
ইউনিয়ন ব্যাংকের এক গ্রাহক জানান, ছোট ব্যবসার জন্য সঞ্চয় করা তার ডিপোজিটের মেয়াদ শেষ হলেও এখনো টাকা তুলতে পারছেন না। এতে ঈদের সময় ব্যবসা চালাতে মারাত্মক সমস্যায় পড়েছেন। তিনি বলেন, নিজের জমানো টাকা তুলতে না পারা—এটা আমাদের জন্য বড় শাস্তি। নারায়ণগঞ্জ থেকে আসা আরেক গ্রাহক অভিযোগ করেন, ব্যাংকের ভেতরে অনিয়ম ও যোগসাজশের মাধ্যমে ঋণের নামে অর্থ লুটপাট হয়েছে। এ দায় আমানতকারীদের ওপর চাপানো উচিত নয়। দায়ীদের সম্পদ বিক্রি করে হলেও আমানত ফেরত নিশ্চিত করতে হবে।
কর্মসূচি থেকে আমানতকারীরা দুটি দাবি জানান—সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ প্রত্যাহার ও ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক করা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে আমানত ফেরতের জন্য বিশেষ স্কিম চালু করা হয়েছে। এই স্কিম অনুযায়ী—প্রথম ধাপে সর্বোচ্চ ২ লাখ টাকা, এরপর প্রতি ৩ মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে উত্তোলন ও পুরো অর্থ তুলতে সময় লাগতে পারে প্রায় ২১ মাস। ডিপিএস ও এফডিআরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, অতীতে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম চালু রাখা হবে।
উল্লেখ্য, শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে নতুন এই ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংকের মধ্যে সরকারের ধার ২০ হাজার কোটি টাকা। এ ছাড়া প্রায় ৭৮ লাখ আমানতকারীর জন্য আমানত বিমা তহবিল থেকে ২ লাখ টাকা করে মোট ১২ হাজার কোটি টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে