বিভিন্ন দেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোকে প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স কেনায় নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে রেমিট্যান্স কেনার জন্য বৈদেশিক মুদ্রার উৎস উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্সের কনভার্সন রেট, প্রাপক, পরিমাণ এবং প্রণোদনার পরিমাণ বাংলাদেশি টাকায় লিপিবদ্ধ করার কথা জানানো হয়েছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক এবং সব এক্সচেঞ্জ হাউসগুলোকে নতুন নিয়ম মানতে নির্দেশনা দিয়ে গত রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনায় বলা হয়েছে, রেমিট্যান্সের কনভার্সন রেট, প্রাপকের তথ্য, পরিমাণ এবং প্রণোদনার টাকা বাংলাদেশি মুদ্রায় লিপিবদ্ধ করতে হবে। দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকে উল্লেখিত তথ্য রিসিট বা রসিদ কিংবা ই-মেইলে সরবরাহ করতে বাধ্য থাকবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে