
ট্রাস্ট ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে নতুন কার্ডগুলো উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে আরও ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং সেনাবাহিনীর এ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান, ট্রাস্ট ব্যাংকের ইভিপি এবং হেড অব কার্ডস মো. মোস্তফা মুশাররফসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউনিয়নপে কার্ডের উদ্বোধন ট্রাস্ট ব্যাংকের বৈশ্বিক পেমেন্ট সল্যুশন সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নতুন চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকেরা দেশ-বিদেশে ইউনিয়নপে নেটওয়ার্কভুক্ত দেশগুলোতে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন, চিকিৎসা ব্যয় পরিশোধ, টিউশন ফি প্রদান, এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা এবং বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উল্লেখ করেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে অংশীদারত্ব করেছে। ইউনিয়নপে কার্ডগুলো বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্ভাবনী ব্যাংকিং সেবা, গ্রাহককেন্দ্রিক কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিং খাত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে