রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে উপশাখা চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সারা দেশে সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের বৃহৎ কৌশলের অংশ হিসেবে নিকুঞ্জে উপশাখা চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাব-ব্রাঞ্চ থেকে গ্রাহকেরা খুব সহজেই আমাদের বিস্তৃত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন’
নিকুঞ্জ উপশাখা থেকে সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে, যা গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা দেবে বলে মনে করেন নাজিম এ চৌধুরী।

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
১ ঘণ্টা আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৫ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৬ ঘণ্টা আগে