ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁকে তিন মাসের জন্য এ ছুটি দেওয়া হয়।
বোর্ড সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২ আগস্ট মো. ওমর ফারুক খাঁন ব্যাংকটির এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান। এর আগে একই বছরের ১০ জুলাই পরিচালনা পর্ষদ তাঁকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠায়। পরে ২৪ জুলাই তাঁর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এবং সব প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাঁর নিয়োগে অনাপত্তি দেওয়া হয়।
এর আগে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গত বছরের মে মাসে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা পদচ্যুত হন। এর পর থেকে ওমর ফারুক খাঁন ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন।
ওমর ফারুক খাঁন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে উন্নীত হন।
দীর্ঘ কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ে অর্থ ব্যবস্থাপনা (ট্রেজারি), বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। পরে তিনি এনআরবি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন।
ওমর ফারুক খাঁন ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট। এ ছাড়া তিনি আইসিসি অ্যাফিলিয়েটেড দ্য লন্ডন ইনস্টিটিউট অব ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স থেকে সার্টিফায়েড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) ডিগ্রি অর্জন করেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে