সাউথইস্ট ব্যাংকের ৬৩৩ তম বোর্ড সভা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিচালনা পর্ষদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের স্মরণে ভার্চুয়াল শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ এম. এ. কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান, মো. আকিকুর রহমান, রাইয়ান কবির। এ ছাড়াও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান এবং স্বতন্ত্র পররচালক ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন।
শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হয়। সভায় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে