
কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের অজ্ঞতা ও প্রশাসনিক জটিলতার কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন শেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নেই, এমন কর্মকর্তারা দায়িত্বে থাকায় আমরা অযৌক্তিক হয়রানির শিকার হচ্ছি।’
আবু তাহের দাবি করেন, কৃষি খাতে ব্যবহৃত উচ্চ মূল্যের প্রযুক্তি পণ্যগুলোকে যথাযথভাবে মূল্যায়ন না করে আলাদাভাবে যন্ত্রাংশ ধরে শুল্ক আরোপ করার প্রবণতা প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানি কাজে লাগিয়ে সেচ সম্প্রসারণের একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে সেন্টার পিভট ইরিগেশন (সিপিআই) যন্ত্রটির ব্যবহার অপরিহার্য। কিন্তু চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমস কর্মকর্তারা যন্ত্রটিকে পূর্ণাঙ্গ কৃষি সেচ প্রযুক্তি হিসেবে না দেখে বিভিন্ন যন্ত্রাংশ ধরে শুল্ক নির্ধারণ করতে চাচ্ছেন।
১৭ জুন যন্ত্রটি শুল্কায়নের জন্য কাস্টমসে জমা দেওয়া হয়। প্রকৃত হিসাবে এর ওপর শুল্ক নির্ধারিত হওয়ার কথা ১২ লাখ ৫ হাজার ৪৬৯ টাকা। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ এটিকে বাণিজ্যিক উপকরণ হিসেবে চিহ্নিত করে জরিমানা, অতিরিক্ত শুল্কসহ মোট ৪২ লাখ টাকা দাবি করেছে।
এ বিষয়ে আবু তাহের বলেন, ‘কাস্টমসে আটকে থাকায় প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়ছি। আর যদি এই জটিলতা না কাটে, তাহলে পুরো প্রকল্প হুমকির মুখে পড়বে।’ তিনি সরকারের কাছে কৃষি যন্ত্রপাতি আমদানির নিয়ম সহজীকরণ এবং কাস্টমস কর্মকর্তাদের কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শেরপা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের উপব্যবস্থাপক রুহুল আমিন এবং প্রকল্প ইনচার্জ মাহফুজুর রহমান।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে