২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে ঢাকা মহানগর নাট্য পর্ষদ। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এমনটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কিঞ্চিৎ বাড়ানো হয়েছে যা সামগ্রিক অর্থে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলেই মনে করি। সংস্কৃতি একটি রাষ্ট্র ও জাতির এমন অপরিহার্য অঙ্গ, যার নিরন্তর চর্চা ও বিকাশ একটি জাতির যেমন মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে তেমনি স্বকীয় আত্মপরিচয় ও মর্যাদাকে তুলে ধরে বিশ্বময়। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই গুরুত্বপূর্ণ খাতটি সব সময় অবহেলিত।
বাংলাদেশে বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত সাংস্কৃতিক কর্মীরা উল্লেখযোগ্য কোন রকম আর্থিক প্রণোদনা ছাড়াই অতি সীমিত সুবিধাদি নিয়ে বছরের পর বছর এদেশের সাংস্কৃতিক কাঠামো বিনির্মানে ভূমিকা রেখে চলেছেন। সাংস্কৃতিক কর্মীদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে শুরু হয়েছে সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক শিল্প চর্চা। এ ক্ষেত্রে থিয়েটার সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি সংগঠনগুলোর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এতো কিছুর পরও আমরা লক্ষ্য করছি, বর্তমান সময়ে আমাদের সাংস্কৃতিক কর্মকান্ডে এক ধরণের স্থবিরতা বিরাজ করছে। কোন এক কুচক্রি মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।
ঢাকা মহানগর নাট্য পর্ষদের পক্ষ থেকে আমরা মনে করি, সংস্কৃতি চর্চার এই স্থবিরতা থেকে উত্তরণের জন্যে ১ শতাংশ বাজেট যথেষ্ট নয়। আমরা সরকারকে আহবান জানাচ্ছি, সাংস্কৃতিক কর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ভবিষ্যত কর্ম-পরিকল্পনা প্রনয়ন করুন এবং স্বচ্ছতা ও জবাবদিহীতার আলোকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করুন, যাতে সারা দেশে নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো শিল্প চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৬ ঘণ্টা আগে