
আবাসন খাতের আয়োজন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ৪২টি প্রতিষ্ঠানের ৬৫টি স্টল থাকছে।
আজ মঙ্গলবার রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় রিহ্যাব পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, মেলা আয়োজক কমিটির সদস্য রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন বলেন, ‘বৈষম্যমূলক ড্যাপের কারণে দেশে আবাসন খাতে বিনিয়োগে স্থবিরতা চলছে। ফলে বাড়ছে না কর্মসংস্থান। অসংখ্য লোক বর্তমানে বেকার। নতুন প্রকল্প নিতে সমস্যা হওয়ায় তলানিতে এসে ঠেকেছে ফ্ল্যাট তৈরি। এ মুহূর্তে আবাসন খাতের কয়েকটি সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ।’
সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে দ্রুত ড্যাপ (২০২২-৩৫) সংশোধন করে ২০০৮-এর বিধিমালা কার্যকর করার দাবি জানানো হয়।
মেলার উদ্দেশ্য সম্পর্কে দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসঙ্গে অনেক প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয়। কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু ফ্ল্যাট-প্লটই নয়, একসঙ্গে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন ক্রেতারা। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে।’
মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদত হোসেন। প্রথম দিন উদ্বোধনের পর বেলা ২টা থেকে ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে