আন্তর্জাতিক সংস্থা ব্র্যান্ড ফিন্যান্সের হিসেব অনুযায়ী, ২০২৪ সালে এমিরেটসের ব্র্যান্ড ভ্যালু আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেড়ে ৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এর কারণ হিসেবে সংস্থাটি বিশ্বব্যাপী আকাশভ্রমণকারীদের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা অর্জনের ক্রমবর্ধমান প্রবণতাকে উল্লেখ করেছে।
সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী এমিরেটস বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় সবচেয়ে মূল্যবান এয়ারলাইনস ব্র্যান্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং একই সঙ্গে এয়ারলাইনসটি যুক্তরাষ্ট্রের বাইরে ও মধ্যপ্রাচ্যে সবচেয়ে মূল্যবান এয়ারলাইনস ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে।
এমিরেটসের এই অনন্য অর্জন সম্প্রতি বিজনেস ট্রাভেলার মিডল ইস্ট ২০২৫ অ্যাওয়ার্ডসে আবার্টো স্বীকৃত হলো। এই অনুষ্ঠানে এ নিয়ে টানা ২০ বার ‘বিশ্বের সেরা এয়ারলাইনস’-এর সম্মাননা লাভ করল এমিরেটস। এ ছাড়া ‘সেরা প্রথম শ্রেণি’, ‘সেরা ইকোনমি শ্রেণি’ ও ‘মধ্যপ্রাচ্যের সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’-এর স্বীকৃতিও পেয়েছে এয়ারলাইনসটি।
এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন) ও ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট (স্কাইওয়ার্ডস) এয়ারলাইনসটির পক্ষ থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে