
বাংলা ভাষায় প্রণীত ‘আয়কর আইন, ২০২৩’-এর অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এই গেজেট প্রকাশিত হয় বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে প্রণীত নতুন আয়কর আইনটির মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিল করা হয়। তবে শুরু থেকেই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দাবি ছিল আইনটির একটি নির্ভরযোগ্য ইংরেজি সংস্করণ প্রকাশের। কারণ, আন্তর্জাতিক মানদণ্ডে কর ব্যবস্থাপনা ও বিনিয়োগ সিদ্ধান্তে স্বচ্ছতা আনতে একটি সরকারি ইংরেজি সংস্করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ইংরেজি সংস্করণ না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা এত দিন আইনটির ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। এর ফলে কর-সংক্রান্ত জটিলতা তৈরি হতো, যা বিনিয়োগের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলত।
এনবিআর জানায়, আইনটির সরকারি ইংরেজি সংস্করণ প্রকাশের ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে করব্যবস্থা নিয়ে আস্থা আরও বাড়বে। একই সঙ্গে আইন প্রয়োগে স্পষ্টতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ইংরেজি সংস্করণ প্রকাশের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এসব আইন সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩১ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে