অনিরাপদ পরিবেশ, চাঁদাবাজি, প্রতারণামূলক অনলাইন কার্যক্রম, পণ্য পরিবহনে ঝুঁকি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে ব্যবসা ও বিনিয়োগে আস্থা হারাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। গতকাল বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসা-বাণিজ্য সহজীকরণে উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার অত্যাবশ্যকীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব অভিযোগ তোলেন ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, দাবি আদায় গণতান্ত্রিক অধিকার হলেও এটি যেন জনজীবন ও অর্থনীতির স্বাভাবিক প্রবাহে ব্যাঘাত না ঘটায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরণ জরুরি।
ডিসিসিআইয়ের সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি আব্দুস সালাম বলেন, ‘আমরা কীভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করব, তা নিয়ে চিন্তিত। ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিলেও বর্তমানে অনাকাঙ্ক্ষিত ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে হচ্ছে, যা মোটেও কাম্য নয়।’
সাবেক সহসভাপতি এম আবু হোরায়রাহ বলেন, ঢাকা দক্ষিণে পার্কিং সুবিধা বাড়াতে হবে এবং শান্তিনগরে থাকা ট্রাফিক অফিস গুলিস্তানে স্থানান্তর করতে হবে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা শহরের বাইরে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন এবং দ্রুত পরিবহন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও আইনশৃঙ্খলায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। স্থলবন্দরে দালালের মাধ্যমে ট্রাক ভাড়া করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে, যা ব্যবসার ব্যয় বাড়াচ্ছে। অনিয়ন্ত্রিতভাবে মৌলভীবাজার এলাকায় ট্রাকের স্ট্যান্ড থাকায় বাবুবাজার ব্রিজে প্রচণ্ড যানজট হচ্ছে। ফলে ব্যবসায়িক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল হাসেম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনির ওপর অতিরিক্ত করের ফলে দাম বেড়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে চাপে পড়ছেন। সরকারকে ট্যাক্স পুনর্বিবেচনা করতে হবে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন বলেন, পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় নন। চিনি ও ভোজ্যতেল আমদানি সবার জন্য উন্মুক্ত করতে হবে, যাতে প্রতিযোগিতা বাড়ে ও মজুতদারি বন্ধ হয়।
ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি নেসার উদ্দিন খান বলেন, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে পুলিশের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।
সভায় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে