
টানা তিন সপ্তাহ ধরে হ্রাস পেয়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ দশমিক ৪ বিলিয়ন থেকে কমে ৬৪৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটি সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এর আগে, ১৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কমে ৬৫২ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিল।
বিশ্বে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অর্থাৎ চীন, জাপান ও সুইজারল্যান্ডের পরেই ভারতের অবস্থান।
অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেকর্ড পতনের মধ্য দিয়ে রুপির লেনদেন শেষ হয়। গত সপ্তাহে রুপি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ মার্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ন ৮৫ দশমিক ১০ রুপিতে পৌঁছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিবর্তন মূলত কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ ও রিজার্ভে থাকা বৈদেশিক সম্পদের মূল্য বৃদ্ধির বা হ্রাসের কারণে ঘটে। রুপি বাজারে অপ্রত্যাশিত ওঠানামা রোধে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) দুই পক্ষেই হস্তক্ষেপ করে থাকে।
তা ছাড়া ভারতের জিডিপি প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কমে ৫ দশমিক ৪ শতাংশ হয়েছে, যা প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে দেশটির প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ১ শতাংশ। মূলত উৎপাদন খাতের ধীর গতির কারণেই প্রবৃদ্ধি কমেছে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে