
দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে সেবার মান, পেশাদারত্ব ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (বিটিটিএইচএ) সম্মাননা’ দিয়েছে দ্য বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপ। ২৯টি ক্যাটাগরিতে নির্বাচিত ২৭টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তি এ সম্মাননা পান। রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ৮৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পাওয়া ১৫০ টির বেশি মনোনয়ন যাচাই-বাছাই করে জুরিবোর্ড চূড়ান্তভাবে ২৭টি প্রতিষ্ঠান ও আট ব্যক্তিকে নির্বাচন করেছে।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, পেনিনসুলা চট্টগ্রাম, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট রংপুর, হোটেল গ্র্যান্ড পার্ক বরিশাল, ওয়ান প্যারাডাইস হোটেল কক্সবাজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার, হোটেল সারিনা ও দুসাই রিসোর্ট।
এ বছর আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দায়িত্বশীল ব্যবস্থাপনার ঘাটতিতে পর্যটন খাত কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। সেন্ট মার্টিন, সিলেটের সাদাপাথর ও হাওর এলাকার উদাহরণ টেনে তিনি বলেন, পর্যটক ও উদ্যোক্তা—উভয়ের দায়িত্বশীল আচরণ নিশ্চিত না হলে প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এবং অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়।
দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর মনোনয়ন আহ্বানের মাধ্যমে বিটিটিএইচএ কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। পর্যটন ও আতিথেয়তা খাতের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে গঠিত জুরিবোর্ড প্রাথমিক যাচাই শেষে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে