
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিটে’ (AsiaOne ASEAN Summit) আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ পুরস্কারে ভূষিত করা হয়।
কুয়ালালামপুরের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে (JW Marriott Hotel) আয়োজিত এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (ইউআরএস) ও এশিয়াওয়ান ম্যাগাজিনের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপ ও মূল্যায়নের ভিত্তিতে এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্য থেকে নির্বাচিতদের এই সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক এই সম্মেলনে প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী নেতা ও করপোরেট ব্যক্তিত্বরা অংশ নেন।
ল্যাবএইড ক্যানসার হাসপাতাল দেশের ক্যানসার চিকিৎসা খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সেবা প্রদানের জন্য পরিচিত। আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এই গৌরবময় অর্জন সম্পর্কে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতি কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়। এই অর্জন ল্যাবএইড পরিবারের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রম, সেবাগ্রহীতাদের আস্থা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিফলন। আমাদের লক্ষ্য স্পষ্ট, দেশের মাটিতেই বিশ্বমানের ক্যানসার চিকিৎসা নিশ্চিত করা, যেন কোনো রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। আমরা আগামীতেও প্রযুক্তির আধুনিকায়ন এবং সেবার মান ধরে রেখে মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, এশিয়াওয়ান এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ ব্র্যান্ড, প্রতিষ্ঠান এবং নেতৃত্বের সাফল্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য পরিচিত একটি ব্যবসাবিষয়ক ম্যাগাজিন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
৮ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) তহবিল প্রদানকারী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ডের...
১০ ঘণ্টা আগে