
সচিবালয় ভাতার দাবিতে কর্মচারীদের কাছে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় থেকে বের হয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর সচিবালয় ত্যাগ করেন অর্থ উপদেষ্টা।
এর আগে বেলা আড়াইটা থেকে সচিবালয়ে কর্মরত সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার সরকারি প্রজ্ঞাপন (জিও) জারির দাবিতে করা আন্দোলনের সময় তাঁকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বিকেল আড়াইটার দিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে শতাধিক কর্মচারী সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টাকে তাঁর দপ্তরে অবরুদ্ধ করেন। এরপর অন্য কর্মচারীরা তাঁদের সঙ্গে যোগ দেন।
কয়েক শ কর্মচারী অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে বিক্ষোভ করেন। সচিবালয় ভাতা চালু করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে ঘোষণা দেন তাঁরা। বিক্ষোভের মধ্যে কর্মচারী নেতাদের সঙ্গে কয়েক দফা কথা বলেন অর্থ উপদেষ্টা।
কর্মচারীদের নেতা বাদিউল কবির আজ রাত ৯টায় আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি মেনে নেওয়ায় আমরা কর্মসূচি থেকে সরে এসেছি। অন্যান্য সংস্থার কর্মীদের মতো করেই সচিবালয় ভাতা চালু করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হবে।’

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে