
ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেওয়ার এক বছরেরও কম সময়ে পদত্যাগ করলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকে অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের কয়েকজন সাবেক ও বর্তমান পরিচালক সক্রিয় হয়ে ওঠেন। কেউ কেউ ব্যাংকে নিয়মিত যাতায়াত শুরু করেন। এ নিয়ে টানাপোড়েন শুরু হওয়ায় এমডিকে পদত্যাগ করতে হয়েছে।
তবে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি।’
সোমবার পর্ষদ সভায় শেখ মোহাম্মদ মারুফের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান চেয়ারম্যান।
চলতি মাসের শুরুতে এক সপ্তাহের মধ্যে তিন ব্যাংকের এমডি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এমডিকে আগেই ছুটিতে পাঠানো হয়েছিল। অন্যদিকে মেঘনা ও কমার্স ব্যাংকের এমডি হঠাৎ পদত্যাগ করেন।
যদিও বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে এর কারণ কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হয়। তারপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, পদত্যাগ কার্যকর হবে কি না। এর আগেও পদত্যাগ করা এমডিকে নিজ দায়িত্বে বহাল রাখার নজির রয়েছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে