দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ গতকাল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে চট্টগ্রাম এলাকায়, গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকাসহ আশেপাশের জেলার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি সরবরাহ শুরু হবে।
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, দেশে ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৬০ থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর ১৮০ কোটি ঘনফুট গ্যাস দেশের খনি থেকে সরবরাহ করা হচ্ছিল। এতে তীব্র গ্যাস সসংকটে পড়ে সারা দেশ। চাহিদা থেকে প্রায় ৮০ কোটি ঘনফুট কম সরবরাহ থাকায় তীব্র গ্যাস সংকটে পড়ে দেশের কল কারখানা। খোদ রাজধানীর অনেক বাসাবাড়িতে গ্যাসের চুলাঢ চাপ না থাকায় রান্নার কাজ ব্যহত হয়। এর মধ্যে ৭০ কোটি ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৫ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে