বিইআরসির গণশুনানি

শিল্প খাতে গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এই প্রস্তাব নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে ব্যাপক হট্টগোল হয়েছে।
বিইআরসির মূল্যায়ন কমিটি গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর এই প্রস্তাবকে যৌক্তিক মনে করলেও ব্যবসায়ীরা বলছেন, এই প্রস্তাব দেশের শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দাম বাড়ালে শিল্পকারখানা চালানো সম্ভব হবে না।
বুধবার দুপুর ১২টায় শুরু হয় জেরা পর্ব। প্রথমে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রায় ৫০ মিনিট কথা বলেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে সব পণ্য আমদানি করে দেশ আমদানিনির্ভর হয়ে যাবে। এই প্রস্তাব ভয়ংকর গণবিরোধী। এই গণশুনানি বন্ধ করতে হবে।
এ সময় ব্যবসায়ী, ক্যাব এবং অন্য সংগঠনের প্রতিনিধিরা শুনানি বন্ধের দাবিতে স্লোগান শুরু করেন। বক্তব্যের শেষে ৩ দফা দাবি জানিয়ে শামসুল আলম অবশিষ্ট পর্ব থেকে ওয়াকআউট করেন।
এরপর রুহিন হোসেন প্রিন্সের বক্তব্যের সময়ও উপস্থিত বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও শিল্পমালিকেরা শুনানি বন্ধের দাবিতে স্লোগান দেন। বিইআরসির চেয়ারম্যান বারবার তাঁদের থামানোর চেষ্টা করলেও হট্টগোল চলতে থাকে।
এই প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে ছাত্রসংগঠনের প্রতিনিধিরা বলেন, দাবি না মানলে এই আবেদন আন্দোলনে রূপ নিতে পারে। হট্টগোলের একপর্যায়ে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে মধ্যাহ্নবিরতি ঘোষণা দিয়ে হলরুম থেকে বের হন চেয়ারম্যান।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে