দেশের পাটকলগুলো কাঁচা পাটের কৃত্রিম সংকটে পড়েছে। মিলমালিকেরা অভিযোগ করেছেন, মজুতদারির কারণে বাজারে কাঁচা পাটের দাম প্রতি মণ ৫ হাজার টাকার বেশি ছাড়িয়েছে এবং তারা দেশীয় মিলগুলোর জন্য সরবরাহ বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় মিলগুলোতে কাঁচামালের সরবরাহ নিশ্চিত না করলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব পাটকল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।
গতকাল সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিজেএমএ ও বিজেএসএর যৌথভাবে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারির কথা উল্লেখ করা হয়।
চিঠিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ ভাগ থেকেই কাঁচা পাটের ঘাটতিতে মিলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঁচা পাট রপ্তানির কারণে বাজারে দাম হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মিলগুলো প্রয়োজন অনুযায়ী পাট কিনতে পারছে না এবং বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহেও ব্যর্থ হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সুযোগে কিছু মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ী কাঁচা পাট মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। ফলে পাটকল বন্ধ হয়ে গেলে বেকারত্ব বাড়বে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, পাশাপাশি দেশ বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হবে; যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে ১৩ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী মজুতদারদের তালিকা পাট অধিদপ্তরে জমা দেওয়া হয়। এরপর ২১ জানুয়ারি পাট অধিদপ্তরে বিজেএমএ, বিজেএসএ ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) উপস্থিতিতে যৌথ সভায় সিদ্ধান্ত হয়, ভারতে রপ্তানির উদ্দেশ্যে মজুত রাখা কাঁচা পাট মিলগুলোতে সরবরাহ করা হলে উৎপাদন চালু রাখা সম্ভব হবে এবং নগদ টাকায় মজুত থেকে পাট বিক্রি করা হবে।
বিজেএমএর চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, মজুতদারদের বিরুদ্ধে নামমাত্র পদক্ষেপ নেওয়া হলেও তারা সরকারি নির্দেশনা মানছে না এবং বাজারে পাট ছাড়ছে না। এর ফলে একদিকে মিল বন্ধের মুখে, অন্যদিকে বেশি দামে কাঁচা পাট কিনে ক্ষতিতে পণ্য সরবরাহ করতে বাধ্য হচ্ছে মিলগুলো।
বিজেএসএর চেয়ারম্যান তাপস প্রামাণিক এমতাবস্থায় সরকারি হস্তক্ষেপের মাধ্যমে মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং বিজেএর কাঁচা পাট ব্যবসায়ীদের গুদামে থাকা পাট যৌক্তিক মূল্যে মিলগুলোয় সরবরাহের নির্দেশনা দিতে অনুরোধ জানান।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে