
করোনা পরবর্তী সময়ে দেশে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী আরও দারিদ্র্য এবং বিপন্নতার মুখোমুখি হয়েছে। পাশাপাশি বাজার ব্যবস্থারও চরম অবনতি ঘটেছে। যা ক্ষুধা, দারিদ্র, বৈষম্য ও জলবায়ু সংকট এসডিজির অর্জনকে বাধাগ্রস্ত করছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এসডিজি অ্যাকশন অ্যালায়েন্স বাংলাদেশ ও গ্লোবাল অ্যাকশন এগেনইস্ট পোভার্টি (জিক্যাপ) আয়োজিত স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ও মধ্যবর্তী পর্যালোচনা বিষয়ক জাতীয় জনসম্মিলনে এসব কথা বলেন বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন বলেন, ‘পাকিস্তান আমলে আমাদের সব সম্পদ ধ্বংস করা হয়েছে। কিন্তু ওই সময়কার যে রাজনৈতিক দর্শন ছিল সেই দর্শন এখন আর নেই। এখন এটা পরিবর্তন হয়ে অন্যদিকে যাচ্ছে। সংবিধান, বিচার ব্যবস্থা, ব্যাংক ও রাষ্ট্র যদি তার নিয়ম অনুযায়ী না চলে তবে সেখানে বৈষম্য তৈরি হবে। সেখানে লুটপাটও হবে। বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার হচ্ছে। কিন্তু আমাদের সরকার যদি চায় তবে এখনি অর্থ পাচার বন্ধ করতে পারে। তার জন্য প্রশাসক ও রাজনীতিবিদসহ সকলকে নীতিবান ও দেশপ্রেমিক হতে হবে। যদি না হয় তাহলে কখনোই এগুলো পরিবর্তন হবে না।’
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসডিজি একশন এলায়েন্সের জাতীয় সমন্বয়কারী আবদুল আউয়াল বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলসহ ঝুকিপূর্ণ অঞ্চলসমূহে মানুষের দুর্গতি বেড়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির লবণাক্ততা বাড়ছে। ফলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। বিআইডিএসের গবেষণায় উঠে এসেছে, ওইসব অঞ্চল থেকে মানুষ শহরে চলে আসছে। এর ফলে শহরেও দারিদ্র্যের হার বেড়ে গেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, সেভ দা চিল্ড্রেনের এডভোকেসি এন্ড ক্যাম্পেইন ম্যানেজার সামিয়া আহমেদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, গার্মেন্টস ট্রেড ইউনিয়ন নেত্রী সালেহা ইসলাম শান্তনা প্রমুখ।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২৬ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে