
দেশে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে রাজধানীর বাজারে ক্রেতার ভিড় কম থাকলেও বেড়েছে মাছ ও সবজির দাম। তবে বিপরীত চিত্র দেখা যায় ব্রয়লার মুরগির ক্ষেত্রে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরমের কারণে ব্রয়লার মুরগি মারা যাচ্ছে বেশি। তাই কিছুটা কম দামেই তাঁরা বেচে দিচ্ছেন। বৃষ্টি শুরু হলেই মুরগির দাম আবার বেড়ে যাবে। তবে মাছ ও সবজির দাম কিছুটা কমবে বলে তাঁদের ধারণা।
গতকাল শুক্রবার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০-৩০ টাকা কমে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালিকা ও দেশি মুরগির দাম ঠিকই চড়া। সোনালিকা ৩৭০-৪০০ এবং দেশি মুরগি ৬৫০-৬৮০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এ ছাড়া ফার্মের লাল ডিমের দাম ডজনপ্রতি ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকা।
রামপুরা বাজারের মুরগি বিক্রেতা মোহাম্মদ বায়জিদ বলেন, ‘তীব্র গরমে মুরগি মরে যাওয়ার শঙ্কায় ব্রয়লার একটু কমে বিক্রি হইতাছে। বৃষ্টি শুরু হইলেই দাম আড়াই শ হইয়া যাইব।’
গত বৃহস্পতিবার বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাপপ্রবাহের কারণে দেশে প্রতিদিন প্রায় ১ লাখ মুরগি মারা যাচ্ছে। এসব মুরগির মধ্যে ৮০ শতাংশ ব্রয়লার, ১০-১৫ শতাংশ লেয়ার, বাকি ৫ শতাংশ সোনালিকা। বিপিএ মনে করছে, জুনে মুরগি ও ডিমের দাম বেড়ে যাবে।
বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার জানান, গরমের কারণে মুরগির উৎপাদনও ১০ শতাংশ কমেছে, ডিমের উৎপাদন কমেছে ৪ শতাংশ।
এ সপ্তাহে সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। নিম্নবিত্ত মানুষের মাছ হিসেবে পরিচিত পাঙাশ ২১০-২৩০ টাকা, তেলাপিয়া ২২০-২৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া চিংড়ি ৭৫০ থেকে ১ হাজার ৬০০, রুই ৩৮০-৪৫০, কাতল ৪০০-৬০০, কই ২২০-৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজি আগের মতোই চড়া। বেগুন ৫০-১২০ টাকা, করলা ৬০-৮০, পটোল ৬০-৭০, ঢ্যাঁড়স ৬০-৬৫, বরবটি ৭০-৮০, শসা ৬০ এবং প্রতিটি লাউ, ফুলকপি, বাঁধাকপি ৫০-৬০; পেঁপে ৫০, কাঁচা আম ৯০-১২০, পাকা টমেটো ৪০-৬০, গাজর ৬০, মিষ্টিকুমড়া ৪০-৫০, কাঁচা মরিচ ৮০-১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। লেবুর হালি ৩০-৫০ টাকা।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, বৃষ্টি নেই, তাই সবজির উৎপাদন কম আর দাম বেশি। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০-৮০০ এবং খাসির মাংস ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা। একাধিক মাংস বিক্রেতা জানান, কোরবানির ঈদ সামনে রেখে খামারিরা গরু বিক্রি করছেন কম। ফলে হাটে এখন গরু কম আসছে।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে