
জুলাই-আগস্টে দেশব্যাপী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে নানা অস্থিরতা বিরাজ করছে। তবে এর মধ্যেও চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানোনামানো বেড়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) তথ্যমতে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে বন্দরে পণ্যসহ ও খালি সব ধরনের মোট ৮ দশমিক ৩০ লাখ টিইইউএস কনটেইনার ওঠানোনামানো হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৫৪ লাখ টিইইউএস। সেই হিসাবে কনটেইনার ওঠানামা বেড়েছে ১০ দশমিক ২৮ শতাংশ। মোট কনটেইনার ওঠানোনামানোর মধ্যে সাড়ে ৪ লাখ টিইইউএস আমদানি কনটেইনার ও বাকিগুলো রপ্তানি কনটেইনার।
চবকের এই হিসাব তৈরি হয় জেটিতে জাহাজে ওঠানোনামানো কনটেইনারের সঙ্গে ঢাকার কমলাপুর আইসিডিতে ও কেরানীগঞ্জের পানগাঁও আইসিটিতে ওঠানোনামানো কনটেইনারের সংখ্যা যোগ করে।
তবে এই তিন মাসে বন্দরে সার্বিক পণ্য ওঠানোনামানো কমেছে। গত আগস্ট থেকে অক্টোবরে বন্দরে মোট ২ দশমিক ৯১ কোটি টন পণ্য ওঠানোনামানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৮ শতাংশ কম। এই সংখ্যা কনটেইনারবাহী ও খোলা উভয় ধরনের পণ্য হিসাব করে করা। গত বছর ওই তিন মাসে সার্বিক পণ্য পরিবহন হয়েছিল ৩ দশমিক শূন্য ৭ কোটি টন।
বন্দর ব্যবহারকারীদের মতে, মধ্য জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার কারণে কনটেইনারজট তৈরি হওয়ায় উল্লেখযোগ্যসংখ্যক কনটেইনার পরিবহন ব্যাহত হয়। যেগুলো পরে ক্রমান্বয়ে পরিবহন করা হয়েছিল। এভাবেই পরের মাসগুলোয় কনটেইনার ওঠানোনামানোর সংখ্যা বেড়েছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম বন্দরে কনটেইনারের কিছুটা জট তৈরি হয়েছিল। ফলে জাহাজ থেকে কনটেইনার ওঠানোনামানোর গতি ধীর হয়েছিল। ফলে, বহির্নোঙরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যা বেড়ে গিয়েছিল। এ ছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় ওই সময়ে রপ্তানি পণ্যবাহী বিপুলসংখ্যক কনটেইনার ঢাকার বিভিন্ন কারখানা ও চট্টগ্রামের বেসরকারি আইসিডিগুলোয় আটকা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কনটেইনার ক্রমান্বয়ে পরিবহন করা হয়। এভাবে পরবর্তী সপ্তাহগুলোয় বন্দরে কনটেইনার পরিবহনের সংখ্যা বেড়ে যায়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে