বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের টেকসই উন্নয়ন জোরদার করতে একটি নতুন ‘এসএমই টুলকিট’ চালু করা হয়েছে। জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ এই উদ্যোগ চালু করেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই টুলকিট উন্মোচন করা হয়। এতে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং সিএমএসএমই খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।
এই টুলকিটের মাধ্যমে বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা পরিবেশবান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল এবং সুশাসনভিত্তিক (ইএসজি) ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা পাবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ফাহমিদ খানম আহমেদ। তিনি বলেন, সাউথইস্ট এশিয়ার বেশির ভাগ দেশের উন্নয়ন শুরু হয়েছে এসএমই দিয়ে।
বিশেষ অতিথির বক্তব্য দেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান উল্লেখযোগ্য এবং এ খাতকে আরও শক্তিশালী করতে টেকসই নীতিমালা অনুসরণ করতে হবে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে অপরিশোধিত তেল (ক্রুড) না আসায় একমাত্র রাষ্ট্রীয় পেট্রোলিয়াম রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) জ্বালানি তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে। পরিশোধনের মতো সেখানে কোনো তেল আর অবশিষ্ট নেই। রিফাইনারি সূত্র জানিয়েছে, শুধু মেশিন ওয়ার্মআপে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকার পরিবহন খাত সামনে রেখে আসন্ন বাজেটে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে গণপরিবহনে সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন যানবাহন রাস্তায় নামাতে শুল্ক ও করকাঠামোয় সমন্বয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
বাজেট বাস্তবায়নের মাঝপথ পেরোতেই সরকারের ঋণনির্ভরতা পেয়েছে নতুন মাত্রা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিকে ধীরগতিতে এগোলেও রাজস্ব আয় ও ব্যয়ের ব্যবধান দ্রুত বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত ব্যাংকিং খাত, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সরকার।
৩ ঘণ্টা আগে
দেশে এক দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৩৮ লাখ ৮৪ হাজার ২২৭টি। ইউনিট বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশ। এর শীর্ষে রয়েছে সেবা খাত। তবে ইউনিট বৃদ্ধির তুলনায় কর্মসংস্থান বাড়েনি। দেশের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হলেও তা মূলত ক্ষুদ্র উদ্যোক্তা ও সেবা খাতনির্ভর।
৩ ঘণ্টা আগে