প্রতারক চক্রের লোভনীয় প্রস্তাবের ফাঁদ থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
আজ রোববার ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
ডিএসই জানায়, সরকার, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ডিএসই ও অন্য স্টেকহোল্ডারদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মতৎপরতায় বর্তমানে পুঁজিবাজার গতি ফিরে পেয়েছে। গতিশীল পুঁজিবাজারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণির কারসাজি চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপকে বেছে নিয়েছে।
ডিএসই বলছে, প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দর বৃদ্ধির লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে, যা দণ্ডনীয় অপরাধ।
বিনিয়োগকারীদের সতর্ক করে ডিএসই বলছে, ‘এই ধরনের প্রতারক চক্রের লোভনীয় প্রস্তাব থেকে সতর্ক থাকুন। অসাধু চক্রের পাল্লায় পড়ে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না। সব সময় প্রতারণা থেকে সতর্ক থাকুন এবং জেনে-বুঝে বিনিয়োগ করুন।’
প্রতারক চক্রের ছড়ানো লোভনীয় প্রস্তাবের ৯টি ছবিও প্রকাশ করেছে ডিএসই। একটি ছবিতে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের ছবি ব্যবহার করতে দেখা গেছে।
‘নির্ভুলতার হার ৯৮ শতাংশ এবং বিনা মূল্যে যোগদান করা যাবে’ উল্লেখ করে বিনিয়োগকারীর নির্দেশিকা শিরোনাম দিয়ে সেই প্রতারণার ফটোকার্ডে লেখা আছে, ‘লক্ষ্য মূল্য ৫১৭ টাকা। পরবর্তী মাসে প্রত্যাশিত মূল্য ১ হাজার ৪২৮ টাকা। ৮০০টি শেয়ার কিনলে আপনি পেতে পারেন ২ লাখ টাকা। বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন।’
‘৯৮ শতাংশ নির্ভুলতার’ দাবি করে আরও একটি প্রতারণামূলক ফটোকার্ডে বলা হয়, ‘আমরা হাতে-কলমে ৩টি স্টক বেছে নিয়েছি, যেগুলোর ১০ গুণ দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে।’
আইডিএলসি ফ্যাইন্যান্স লিমিটেডের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ডে বলা হয়, ‘আমাদের গ্রুপে আমাদের শীর্ষ স্টক বিশেষজ্ঞ রয়েছে এবং আজ বিশেষজ্ঞরা এই ৫টি উচ্চ রিটার্ন স্টক কেনার পরামর্শ দিচ্ছেন, যা অক্টোবরে প্রায় ২১০ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন।’
বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, কিছুদিন আগে ডিএসইর নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা চালিয়েছিল একটি চক্র। ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থা, সব ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে অবগত করে।
বিনিয়োগকারীদের সচেতনতার লক্ষ্যে সংবাদ সম্মেলনও করা হয়। এমনকি ডিএসইর ওয়েবব্যানারে এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া খিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে। র্যাবকেও জানানো হয়েছে। সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনার ব্যবস্থা করা হয়েছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে