বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল এবং সংস্কার করতে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ বৃহস্পতিবার ৫০ কোটি ডলারের নীতিনির্ভর ঋণ অনুমোদন করেছে দাতা সংস্থাটি।
এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ১)’–এর আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে।
এর লক্ষ্য হলো— ব্যাংক খাতে করপোরেট সুশাসন জোরদার, বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো এবং উচ্চমাত্রার খেলাপি ঋণ দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণ।
সংস্থাটি বলছে, এসব সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড পূরণের পথ তৈরি হবে এবং সম্পদের গুণগত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে।
এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, ‘বাংলাদেশের ব্যাংক খাতে দুর্বল সম্পদ মান, সীমিত তারল্য এবং আর্থিক মধ্যস্থতার ঘাটতি রয়েছে। ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে। এডিবির এ কর্মসূচি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়াবে, ব্যাংকিং খাতে মূলধন জোগান দেবে এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘ব্যাংক খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করা জরুরি। এতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ হবে এবং সাধারণ মানুষও স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বহু মানুষ এখনো মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। কারণ, ব্যাংক খাত মূলত শিল্প খাত ও উচ্চ জামানতধারী গ্রাহকদের কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। ফলে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে অনেক মানুষ। নতুন এ কর্মসূচির আওতায় ব্যাংকিং খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল করা হবে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য সংখ্যা ৬৯। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে