
ঈদুল আজহার পর সাভারের চামড়াশিল্প নগরীতে কাঁচা চামড়া ঢুকতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত এখানে প্রায় ৪ লাখ লবণ ছাড়া কাঁচা চামড়া এসেছে। চামড়া বিক্রেতারা অভিযোগ করছেন, তাঁরা সরকার নির্ধারিত ন্যায্যমূল্য পাচ্ছেন না। ট্যানারিগুলো নানা অজুহাতে নির্ধারিত দামে চামড়া কিনছে না। যার ফলে অসন্তোষ ছড়িয়ে পড়েছে সরবরাহকারীদের মধ্যে।
সরকারি ঘোষণা অনুযায়ী, এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারিত হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। ঢাকার বাইরে এর দর ৫৫ থেকে ৬০ টাকা, যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। সর্বনিম্ন দর ঢাকায় ১ হাজার ৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু মাঠপর্যায়ে এসব দাম কার্যকর হয়নি।
অভিযোগ রয়েছে, চামড়াশিল্প নগরীর ট্যানারিগুলো সরকার নির্ধারিত মূল্য মানছে না। তারা সরবরাহকারীদের কাছ থেকে লবণ ছাড়া কাঁচা চামড়া কিনেছে ৭০০ থেকে ৯০০ টাকায়। যার ফলে সরবরাহকারীরা ক্ষুব্ধ ও হতাশ।
চামড়াশিল্প নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণে গত সোমবার এলাকা পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেন, এ পর্যন্ত সাভারের ট্যানারিগুলোয় প্রায় ৩ লাখ ৭৮ হাজার চামড়া ঢুকেছে। ঢাকাসহ সারা দেশে আরও ৭ লাখ ৫০ হাজারের বেশি চামড়া রয়েছে, যেগুলো কয়েক দিনের মধ্যে কারখানাগুলোতে পৌঁছাবে। তাঁর ভাষায়, ‘সরকার চেষ্টা করেছে যেন চামড়া সংগ্রহের প্রক্রিয়া শৃঙ্খলার মধ্যে থাকে এবং বিক্রেতারা নির্ধারিত দাম পান।’
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সূত্র জানায়, এখন পর্যন্ত ট্যানারিগুলোয় কোনো লবণযুক্ত চামড়া আসেনি। গতকাল পর্যন্ত নগরীর ১৪০টি কারখানায় ঢুকেছে লবণ ছাড়া কাঁচা চামড়া, যেগুলোর উৎস মূলত রাজধানী ও আশপাশ এলাকা। এগুলোর জন্য দাম দেওয়া হয়েছে গড়ে ৭০০ থেকে ৯০০ টাকা।
স্বাধীন ও সালমা ট্যানারির মালিক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘দেশে চামড়াশিল্পে বড় সম্ভাবনা ছিল। কিন্তু পরিবেশগত কারণে আমরা ক্রমাগত পিছিয়ে পড়ছি। আন্তর্জাতিক বাজারে কমপ্লায়েন্স মানতে ব্যর্থ হওয়ায় সঠিক দাম পাচ্ছি না। তাই চামড়ার উপযুক্ত মূল্য দিতে পারছি না।’
চামড়া খাতের কাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিটিএর সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, চামড়াশিল্প নগরীর কারখানাগুলো যদি আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন প্রক্রিয়া না মানে, তাহলে বিদেশে রপ্তানি বাড়বে না এবং দেশেও চামড়ার দাম বাড়বে না।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে