
গ্যাসের দাম দ্বিগুণ করা হলে দেশের টেক্সটাইল কারখানাগুলো একের পর একটা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ। তিনি সতর্ক করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি বাস্তবায়িত হলে বাংলাদেশের বস্ত্র খাত টেকসই থাকবে না, নতুন বিনিয়োগ আসবে না এবং ব্যাংকগুলো নতুন প্রকল্পে অর্থায়নে আগ্রহ হারাবে।
বস্ত্র খাতের সর্ব বৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শওকত আজিজ। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমএর পরিচালক আবদুল্লাহ আল মামুন।
সম্প্রতি শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা, যা দ্বিগুণের বেশি। এই প্রস্তাবের বিরোধিতায় বিটিএমএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী ডিটিজি ২০২৫ শুরু হবে। এবারের প্রদর্শনীতে ৩৩টি দেশের ১ হাজার ৬০০ স্টল থাকবে, যেখানে সর্বাধুনিক টেক্সটাইল যন্ত্রপাতি, ফ্যাব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হবে। এ ছাড়া প্রদর্শনীতে টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে সেমিনার আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ডিটিজি ফ্যাশন শো, যা ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে থাকছে চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কসহ দেশি-বিদেশি পেশাদার, উৎপাদক ও সরবরাহকারীদের একত্র হওয়ার সুযোগ।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের শিল্প খাতে বিনিয়োগে উৎসাহিত করা এবং সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো।
২০০৪ সাল থেকে বিটিএমএ ও ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোং, লিমিটেড, হংকং যৌথভাবে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন (ডিটিজি) আয়োজন করে আসছে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৩ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৪ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৭ ঘণ্টা আগে