
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (ইডি) মো. মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। আজ সোমবার (১০ মার্চ) তিনি অফিস করেন এবং পদত্যাগপত্র বিএসইসির চেয়ারম্যান বরাবর জমা দেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি। সোমবার অফিস করেছি। সার্বিক দিক বিবেচনা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে এ বিষয়ে জানার জন্য ফোন করা হলে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করা হলেও উত্তর দেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহবুবুল আলম দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বিএসইসিতে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চ চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই ঘটনার জেরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়।
এরপর রোববার (৯ মার্চ) আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মাহবুবুল আলম। একই দিনে ও পরদিন আরও ১৩ কর্মকর্তা জামিন নেন। তবে এখনও পর্যন্ত সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা ও উপ-পরিচালক তৌহিদুল ইসলাম জামিন নেননি।
বিএসইসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৫ জন কর্মকর্তাকে শোকজ এবং গত মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির বর্তমান কমিশন। এরপরই কর্মকর্তারা একজোট হয়ে বুধবার পদত্যাগের দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। পরদিন বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন।
তবে অন্যায় দাবির কাছে মাথা নত করবেন না বলে জানান বিএসইসি চেয়ারম্যান। ওই দিনই বিএসইসি চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩২ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে