
ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪-এর অধীনে এই লাইসেন্স দেওয়া হয়।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর কপি দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তিব্যবস্থা আইনের ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে সমাধান সার্ভিসেস লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের ভেতরে পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার) হিসেবে লাইসেন্স দেওয়া হলো।
সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।
সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয়জন সদস্য আছেন। তাঁরা প্রাথমিকভাবে গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হয়েছেন এম শাহজাহান (গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক) ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আশরাফুল হাসান (গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান)।
প্রসঙ্গত, পিএসপি ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা এনে অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া আটটি পিএসপি রয়েছে। অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও চালডাল ইতিমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে