বেসরকারি তিন সাধারণ বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কোম্পানি তিনটি হল– ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স ও আর গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
সিইও নিয়োগের অনুমোদন দিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উপ-পরিচালক (নন-লাইফ) মো. সোলায়মান স্বাক্ষরিত আলাদা আলাদা চিঠি আজ মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই চিঠির অনুলিপি কোম্পানির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো হয়েছে।
কোম্পানি তিনটির মধ্যে তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গত ৫ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৩ বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুহাম্মদ আবু বক্কর সিদ্দিককে ৩ বছরের জন্য জনতা ইন্স্যুরেন্সের সিইও পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর দায়িত্বপালনের সময় হবে ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
আর ফিনিক্স ইন্স্যুরেন্সের সাবেক সিইও জামিরুল ইসলাম গ্লোবাল ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন। ১৩ মার্চ থেকে আগামী ২০২৮ সালের ১২ মার্চ পর্যন্ত ৩ বছর তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে