ভারতে বর্তমানে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মহানগরগুলোতে এই পরিস্থিতি উদ্বেগজনক। এসব শহরে অত্যধিক বাড়িভাড়া, জিনিসপত্রের দাম, স্কুলের ফি ও অন্যান্য পরিষেবার খরচ আকাশচুম্বী হওয়ায় দিন শেষে জনগণের আয়ের কিছুই অবশিষ্ট থাকছে না।
সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়গপুরের সাবেক এক শিক্ষার্থী মহানগরে বসবাসকারী একটি চার সদস্যের পরিবারের ব্যয়ের বিশদ বিবরণ সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে ভারতে এক্স প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা চলছে।
আইআইটির সাবেক শিক্ষার্থী প্রীতেশ কাকানির মতে, একটি পরিবারের জন্য মোট বার্ষিক খরচ প্রায় ২০ লাখ রুপিতে পৌঁছে গেছে। অর্থাৎ মাসে একটি পরিবারের খরচ হচ্ছে ১ লাখ ৬৬ হাজার রুপির বেশি।
পোস্টে তিনি মাসিক বাড়িভাড়া, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ইলেকট্রনিকস, আসবাবপত্র ইত্যাদির সর্বোচ্চ থেকে সর্বনিম্ন খরচগুলো তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে ৩৫ হাজার রুপি মাসিক বাসা ভাড়া, ১০ হাজার রুপি খাবার খরচ, ৫ হাজার ৩৫০ রুপি জ্বালানি তেল (পেট্রল), চিকিৎসা ৮ হাজার রুপি, বিদ্যুৎ এবং গ্যাস ১০০ রুপি, পোষা কুকুর ৫০০ রুপি ইত্যাদি।
খরচের তালিকার ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘ভারতের মহানগরে সচ্ছলভাবে চলতে ৪ জনের মধ্যবিত্ত পরিবারকে প্রতিবছর ২০ লাখ টাকা গুনতে হয়। এতে কোনো বিলাসবহুল জীবনের খরচ যোগ করা হয়নি।’
অনেকেই তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন এবং এটিকে বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন। তবে কেউ কেউ বলেছেন, বছরে ২০ লাখ রুপি খরচ বিলাসবহুল জীবনযাপনের সমান।
এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘তুমি ঠিক বলেছ। আমার মতে এটি সর্বনিম্ন খরচ।’ আরেকজন হেঁয়ালি করে মন্তব্য করেছেন, ‘আমি কখনই জানতাম না কুকুর এবং গাড়ি প্রয়োজনীয় জিনিস। আপনার যদি বাড়ি না থাকে, তাহলে কিস্তিতে (ইএমআই) গাড়ি কেনা উচিত নয়।’
তৃতীয় একজন লিখেছেন, ‘এখানে অনেক খরচ দেখানো হয়েছে যেসব বিলাসিতা হিসেবে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। যেমন: এশিয়া ট্রিপ, কুকুর পোষা, কিস্তিতে গাড়ি কেনা ইত্যাদি।’
চতুর্থ একজন লিখেছেন, ‘আমরা একটি মেট্রো সিটি অর্থাৎ মুম্বাইতে থাকি। চারজনের পরিবার চালাতে সবকিছু মিলিয়ে বার্ষিক ৭ লাখ টাকা খরচ হয়। আমার গাড়ি নেই। এটা আপনার রুচির ওপর নির্ভর করে। তাই আমি মনে করি, প্রতিবছর ২০ লাখ রুপি খরচ করে বিলাসবহুল জীবনযাপন করা যায়।’
এর আগে একজন এক্স ব্যবহারকারী আজকের বাজারে ১ কোটি রুপি দিয়ে কী কী পাওয়া যেতে পারে তা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। অক্ষত শ্রীবাস্তব নামের ওই ব্যবহারকারী বলেন, মুম্বাই, দিল্লি বা গুরগাঁওয়ে একটি ভালো বাড়ি কেনার জন্য ১ কোটি টাকা যথেষ্ট নয়। একই পরিমাণ অর্থে বাবা-মা ভালো এমবিএ প্রোগ্রামের জন্য ছেলে-মেয়েকে বিদেশে পাঠাতেও পারেন না। এমনকি নয়াদিল্লির মতো শহরের স্কুলেও নয়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে