ভ্যাটসংক্রান্ত সব অনলাইনভিত্তিক কার্যক্রম এখন থেকে একক প্ল্যাটফর্ম ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হবে। আগে এসব সেবা দেওয়া হতো আইভাস সিস্টেমের মাধ্যমে। তবে সরকারি হিসাব ব্যবস্থাপনার আইবাস প্লাস প্লাস এবং ভ্যাট ব্যবস্থাপনার আইভাস—এই দুই সিস্টেমের নামের উচ্চারণগত মিল থেকে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ভ্যাট ব্যবস্থাপনা সফটওয়্যারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, সরকারি আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহৃত আইবাস প্লাস প্লাস এবং ভ্যাট ব্যবস্থাপনার আইভাস—এই দুই সিস্টেমের নাম কাছাকাছি হওয়ায় করদাতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে প্রায়ই বিভ্রান্তি দেখা দিচ্ছিল। এই জটিলতা নিরসনের লক্ষ্যেই আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ই-ভ্যাট সিস্টেম রাখা হয়েছে। নাম পরিবর্তন হলেও কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি। আইভাস সিস্টেমে যেসব সেবা ও কার্যক্রম ছিল, সেগুলোই এখন থেকে ই-ভ্যাট সিস্টেম নামে পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনভিত্তিক ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট-সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে ভ্যাট-সংক্রান্ত অনলাইনভিত্তিক নিবন্ধন কার্যক্রম; অনলাইনে মূসক বা ভ্যাট রিটার্ন দাখিল; এ-চালান ও ই-পেমেন্টভিত্তিক সব কার্যক্রম; রাজস্ব আদায়ের জন্য ভ্যাট-সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ বা ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট মূসক ৪.৩ দাখিল; পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েলটাইম ভ্যাট আদায় কার্যক্রম সম্পন্ন করা যাবে।
সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাট ব্যবস্থাপনায় একক ও স্পষ্ট নামকরণ কর প্রশাসনের ডিজিটাল কার্যক্রমকে আরও সুসংহত করবে। নাম পরিবর্তনের ফলে করদাতা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিভ্রান্তি কমবে এবং অনলাইনভিত্তিক সেবা গ্রহণ আরও সহজ হবে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বলেন, ভ্যাট দাতাদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজস্ব আহরণের প্রক্রিয়াকে আধুনিক করার লক্ষ্যেই ই-ভ্যাট সিস্টেম চালু, উন্নত ও সহজীকরণ করে চলেছে এনবিআর।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
১৩ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে