বিশ্ববাজারের পর এবার দেশের বাজারেও বেড়েছে সোনা ও রুপার দাম।
বাজুসের নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৩ টাকা। অর্থাৎ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮৩ টাকা বেড়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩৫১ টাকা।
এদিকে সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়িয়েছে বাজুস। দেশের বাজারে আজ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা পর্যন্ত সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
এদিকে গতকালও বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামের তালিকায় দেখা যায়, গতকাল শুক্রবার সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। লেনদেনের একপর্যায়ে মার্কিন গোল্ড ফিউচার এপ্রিল ডেলিভারির জন্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হতে দেখা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে