
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ‘কথা কম বলতে চাই, কাজ বেশি করব।’ আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।
এর আগে গতকাল বুধবার আগামী চার বছরের জন্য হেরা সোয়েটার্সের মালিক মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পেয়ে আজ সকাল ১০টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকে আসেন তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা।
কেন্দ্রীয় ব্যাংক ভবনে আসার পর প্রথমে ওপরে গিয়ে ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এরপর তিনি নির্বাহী পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠক শেষে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তাঁর যাওয়ার কথা।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ৯ আগস্ট পদত্যাগ করেন। এরপর ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর নিয়োগ দেওয়া হয়।
তবে গভর্নরের বিরুদ্ধে কর্মকর্তারা ‘স্বৈরাচারী আচরণ’ বন্ধের হুমকি দেওয়ার পরপরই গতকাল বুধবার ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। বিষয়টি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগেই তড়িঘড়ি করে দপ্তর থেকে বের হয়ে চলে যান আহসান মনসুর। একই দিনে সরকার নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিকম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি আইসিএমএবি থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন। রপ্তানিমুখী প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। এ ছাড়া রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব, ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব, ঢাকার শিল্প ও ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআইয়ের পর্ষদসহ গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে