পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘোষণা দিয়েছেন, অভ্যন্তরীণ রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় রপ্তানি নিষেধাজ্ঞা আগামী সোমবার (২৩ মে) থেকে তুলে নেওয়া হবে।
বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। গত ২৮ এপ্রিল থেকে অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং কিছু ডেরিভেটিভের চালান বন্ধ করে দেয় দেশটি। রান্নার তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয় সরকার।
অবশ্য পাইকারি বাজারে রান্নার তেল এখনও প্রত্যাশিত মূল্যে নেমে আসেনি। প্রতি লিটার মূল্য ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার। সে লক্ষ্য অর্জিত না হওয়া সত্ত্বেও রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত এলো। এ ব্যাপারে প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় বলেছেন, সরকার পাম তেল শিল্পে ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণের কথা বিবেচনা করে আগেভাগেই এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রেসিডেন্ট বলেন, পাইকারি বাজারে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ চাহিদাকে ছাড়িয়ে গেছে।
যেখানে গত এপ্রিলে রপ্তানি নিষেধাজ্ঞার আগে (বাল্ক) রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া। নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে আসে।
অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণের উপায় হিসেবে পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইন্দোনেশিয়া। দেশটিতে ব্যাপকভাবে ব্যবহৃত উদ্ভিজ্জ তেল এটি। কিন্তু শিগগরিই কৃষকেরা অভিযোগ করতে শুরু করেন, বাজারে তাঁদের পাম ফলের চাহিদা নেই। ফলে নিষেধাজ্ঞার পর থেকেই চাপে ছিল সরকার।
নিষেধাজ্ঞাটি বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজারগুলোকে বেশ ঝুঁকির মুখে ফেলেছিল। যেখানে ইউক্রেন যুদ্ধের কারণে সূর্যমুখী তেলের সরবরাহের একটি বড় অংশ বন্ধ হয়ে যাওয়ায় ভোজ্য তেলের বাজারে সংকট ঘনীভূত হচ্ছে।
বিশ্বের উদ্ভিজ্জ তেলের বাজারে পাম তেলের হিস্যা এক তৃতীয়াংশেরও বেশি। যেখানে বিশ্বব্যাপী মোট সরবরাহকৃত পাম তেলের প্রায় ৬০ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
২৯ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
২ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে