
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে আগামীকাল রোববার (৩০ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের মোবাইল ফোনের বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) আজ শনিবার এ ঘোষণা দিয়েছে।
সংগঠনটির পক্ষে দেওয়া এক সংবাদ বার্তায় এসব কথা জানান জনসংযোগ প্রতিষ্ঠান টাইমস পিআরের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মিজানুর রহমান সোহেল। একই সঙ্গে একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রোববার সকালে রাজধানীর কারওয়ানবাজার পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
প্রসঙ্গত, অনিবন্ধিত মোবাইল ফোন হ্যান্ডসেটের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করতে যাচ্ছে এনইআইআর ব্যবস্থা। এনইআইআর কার্যকর হলে ১৬ ডিসেম্বরের পর নিবন্ধনবিহীন বা আমদানি অননুমোদিত ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে