দাম ওঠানামায় অস্থির দেশের সোনার বাজার। আজ লাফিয়ে বাড়ছে, তো কাল আবার সামান্য কমছে। এমন অবস্থায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে।
আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। আজ থেকেই নতুন দর কার্যকর।
তুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। ২১ ক্যারেটের ভরিপ্রতি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বাজুস প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দাঁড়িয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। নতুন এই দাম আজ সোমবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
এর আগের দিন গত ৩১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় সোনার দাম ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। রোববার রাত পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দেশে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এর ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয় ২ লাখ ৮৬ হাজার টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
২০২০ সালে করোনা মহামারির পর গত পাঁচ বছরে সারা বিশ্বে সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। এর মধ্যে দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম প্রথম এক লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। গত সপ্তাহে আড়াই লাখ টাকা পেরিয়ে যায়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে