বাংলাদেশ থেকে পরিচালিত সব যাত্রীবাহী ফ্লাইট ও কার্গো বিমানের ভাড়া মার্কিন ডলারে নির্ধারণ ও পরিশোধের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে ২০২৩ সালের এপ্রিলে চালু হওয়া শুধু ‘বাংলাদেশি টাকা’য় ভাড়া নির্ধারণ নীতিতে পরিবর্তন এল।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, ভাড়া শুধু বাংলাদেশি টাকায় নির্ধারণের বাধ্যবাধকতা-সংক্রান্ত আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। ওই নির্দেশনা প্রথম জারি করা হয়েছিল ১৬ এপ্রিল ২০২৩ সালে এবং পরে ১৪ জুলাই ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের একটি স্মারকলিপিতে তা পুনর্ব্যক্ত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অর্থ উপদেষ্টার সম্মতিতে গত ২৩ ডিসেম্বর জারি করা স্মারকলিপির ভিত্তিতে এই পরিবর্তন কার্যকর হয়েছে। জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে এবং ২৯ ডিসেম্বর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নতুন নীতির আওতায় এখন থেকে এয়ারলাইনগুলো সরাসরি মার্কিন ডলারে টিকিট ও কার্গোসেবার ভাড়া নির্ধারণ করতে পারবে। এতে টাকার সঙ্গে ডলারের রূপান্তরজনিত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর জন্য এটি ভাড়াকাঠামো সহজ করবে এবং যাত্রীদের জন্য আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটমূল্যের স্বচ্ছতা বাড়াবে।
উল্লেখ্য, স্থানীয় মুদ্রার ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে এর আগে টাকাভিত্তিক ভাড়াব্যবস্থা চালু করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে ভাড়া সাধারণত মার্কিন ডলারে নির্ধারিত হওয়ায় টাকায় রূপান্তরপ্রক্রিয়া এয়ারলাইনগুলোর জন্য জটিলতা সৃষ্টি করছিল।
এই সিদ্ধান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ দেশীয় ও বিদেশি সব এয়ারলাইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এয়ারলাইন সূত্রগুলো বলছে, ডলারে ভাড়া নির্ধারণ আন্তর্জাতিক বিমান চলাচলের মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবস্থাকে আরও সামঞ্জস্যপূর্ণ করবে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
১ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
২ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩ ঘণ্টা আগে