চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন তাইয়াং শেং স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ফুটওয়্যার কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২৪ কোটি ৪৪ লাখ টাকা।
আজ রোববার রাজধানীর বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চুক্তিতে স্বাক্ষর করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং ডুনিয়ন তাইয়াং শেং স্যুজের চেয়ারম্যান ইয়ে ইয়ারি। অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক তানভীর হোসেন, এ এস এম আনোয়ার পারভেজসহ কোম্পানিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, কারখানায় প্রতিবছর প্রায় ২১ লাখ জোড়া স্পোর্টস শু, স্যান্ডেল, হাই হিল ও বুট উৎপাদিত হবে। এতে ১ হাজার ৯৩৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বেপজার চেয়ারম্যান বিনিয়োগের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। তিনি বিনিয়োগকারীদের নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভবিষ্যতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণযোগ্য কারখানা নকশার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি পরিবেশবান্ধব উদ্যোগ, যেমন ছাদে সোলার প্যানেল স্থাপন ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার পরামর্শ দেন।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে