
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. ফরিদুল হক এবং সাধারণ সম্পাদক মো. ফখরুজ্জামান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আল-আমিন। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তাদের ভোটে তাঁরা নির্বাচিত হন।
অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬-এর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদি কমিটিতে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার মো. মহিউদ্দিন শামস রিফাত, কমিশনার উত্তম কুমার পাল ও আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে শীর্ষ এই তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনে ৭৭ জন ভোটারের মধ্যে ৭২ জন ভোট প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনে অথরিটির যুগ্ম পরিচালক মো. ফরিদুল হক ৩৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগ্ম পরিচালক মো. আবু বকার সিদ্দিক পান ৩০টি ভোট। সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন উপপরিচালক মো. ফখরুজ্জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপপরিচালক ড. লাকী পারভীন পান ১৯টি ভোট।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হন সহকারী পরিচালক মো. আল-আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুল ইসলাম পান ২৪টি ভোট।
সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে