
বুড়িমারী স্থলবন্দরে দুই দিন ধরে আটকা ভুটানের পণ্যের চালানটি অবশেষে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অনুমোদনের পর বিকেলে কনটেইনার ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে গেছে বলে বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান।
ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি গত ২৮ নভেম্বর বুড়িমারী বন্দরে পৌঁছায়, কিন্তু ভারতের অনুমোদন না থাকায় এটি বন্দরেই আটকা ছিল।
মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আজ দুপুরের পরে অনুমোদন পাওয়ায় আমরা কাস্টমসের প্রক্রিয়া শেষ করে পাঠিয়ে দিয়েছি। বিকেলেই ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।’
মাহমুদুল হাসান জানান, এটি ট্রানশিপমেন্টের প্রথম চালান। এখন থেকে অন্যান্য চালানও নিয়মিতভাবে যাবে।
২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রটোকল চুক্তি সই হয়। পরের বছর এপ্রিলে ভুটানে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্টের চালান পাঠানোর সিদ্ধান্ত হয়।
তারই অংশ হিসেবে ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং থাইল্যান্ড থেকে এই চালানে ছয় ধরনের পণ্য— ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আমদানি করেছে। এটি ব্যাংককের ল্যাম চ্যাবাং বন্দর থেকে গত ২২ নভেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর কনটেইনার ট্রাকটি সড়কপথে ভুটানের উদ্দেশে গত ২৮ নভেম্বর বুড়িমারীর স্থলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে