অবশেষে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড।
তফসিল অনুসারে সংগঠনটির নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সব ভোটারের অংশগ্রহণের মাধ্যমে এফবিসিসিআইযৈর ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদের জন্য সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালক নির্বাচিত হবেন।
আজ বুধবার এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল প্রকাশ করেছে এফবিসিসিআই নির্বাচন বোর্ড।
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এবং সর্বশেষ প্রণীত বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুসরণ করে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালিত হবে। উক্ত বিধিমালায় এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের আকার ৮০ থেকে কমিয়ে ৪৬ জনে নামিয়ে আনা হয়েছে।
তাঁদের মধ্যে একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, দুজন সহসভাপতি থাকবেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২ জুলাই বিকেল ৫টার মধ্যে সদস্যভুক্ত সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের জন্য মনোনীত প্রতিনিধিদের তালিকা পাঠাতে হবে।
আগামী ১৮ জুলাই এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৬ জুলাই।
সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও পরিচালক পদের জন্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ আগস্ট। তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ শেষে ১৪ আগস্ট নির্বাচন বোর্ড এসব পদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
কোনো প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে আগামী ১৬ আগস্ট বেলা ২টার মধ্যে এ বিষয়ে নির্বাচন বোর্ডকে জানাতে হবে। ওই দিনই এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে