ভারতীয় প্রতিষ্ঠান ইয়োটা ডেটা সার্ভিসেস ঢাকায় একটি হাইপার স্কেল ডাটা সেন্টার পার্ক গড়ে তোলার জন্য আগামী ৪-৫ বছরের মধ্যে ২ হাজার কোটি টাকা (১৫০ মিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। আজ বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইয়োটা ডেটা সার্ভিসেস ভারতের রিয়েল এস্টেট জায়ান্ট হিরানন্দানি গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। আগামী ১০-১১ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য এবিপি ইনফোকম সম্মেলনে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল গুপ্তা আইটি খাতের সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ বিষয়ে সুনীল গুপ্তা বলেন, ‘ডিজিটাল রূপান্তরের সহযোগী হিসেবে ইয়োটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। আমাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে এই দেশের ডিজিটাল বিপ্লবে অবদান রাখার ব্যাপারে আমরা আশাবাদী। তথ্যনির্ভর ও নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের এই যুগে বাংলাদেশের প্রয়োজন শক্তিশালী অবকাঠামো। ইয়োটার ঢাকা ডেটা সেন্টার পার্ক এই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অত্যাধুনিক ডেটা সেন্টারের অ্যাকসেস পেতে সাহায্য করবে। আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশনের মাধ্যমে বাংলাদেশ নতুন উচ্চতায় যাবে। এভাবে আমরা সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে অবদান রাখব।’
গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটিতে অবস্থিত ইয়োটার ঢাকা ডেটা সেন্টার পার্কে দুটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন থাকবে, যেখানে ৪ হাজার ৮০০ র্যাক্স থাকবে এবং এর সক্ষমতা হবে ২৮ দশমিক ৮ মেগাওয়াট আইটি। ২০২৪ সালে প্রথম ডেটা সেন্টারটি চালু হবে বলে আশা করছে ইয়োটা।
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় প্রথম হাইপার স্কেল ডেটা সেন্টারের উদ্বোধনের কিছুদিনের মধ্যেই ঢাকায় ইয়োটার এই বিনিয়োগের ঘোষণা এল। প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বিনিয়োগ ইয়োটার দেশের বাইরে কার্যক্রম সম্প্রসারণ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান ভারতজুড়ে ও গুরুত্বপূর্ণ গ্লোবাল মার্কেটে এজ সুবিধা নিশ্চিতকরণে হাইপার স্কেল ডেটা সেন্টার প্রতিষ্ঠা করবে।
ইয়োটা এই দেশের ডিজিটাল খাতের চ্যালেঞ্জ ও চাহিদা নিয়ে আলোচনা করতে এবং এই খাতের সম্ভাবনা কাজে লাগানোর উদ্দেশে সমন্বয় গড়ে তোলার জন্য বাংলাদেশের আইটি খাতের অংশীদারদের সঙ্গে কাজ করবে।
ইয়োটা ডেটা সার্ভিসেস নিউ এইজ ডিজিটাল ট্রান্সফরমেশন সার্ভিস প্রোভাইডার, যা ডেটা সেন্টার, ক্লাউড ও বিস্তৃত পরিসরে আইটি, অ্যাপ্লিকেশন আধুনিকীকরণ, সংযোগ এবং সাইবার নিরাপত্তা পরিষেবা দেয়। ইয়োটা পানভেল (নবি মুম্বাই) ও গ্রেটার নয়ডায় দুটি হাইপার স্কেল ডেটা সেন্টার পার্ক পরিচালনা করে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে