
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাস্টমসের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ কমিটি গঠন করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইআরডির যুগ্ম সচিব (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যসচিব হিসেবে রয়েছেন আইআরডির উপসচিব (শুল্ক-১ ও শুল্ক-২ শাখা) পঙ্কজ বড়ুয়া।
কমিটির অন্য সদস্যরা হলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস: নীতি) মু. রইচ উদ্দিন খান, প্রথম সচিব (কাস্টমস: আধুনিকায়ন ও প্রকল্প ব্যবস্থাপনা) তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারী আজকের পত্রিকাকে বলেন, আগুনে পুড়ে ঢাকা কাস্টম হাউসের এবং কাস্টমস-সংশ্লিষ্ট যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, কী ধরনের রাজস্ব ক্ষতি হতে পারে, সেগুলো নিরূপণ করা কমিটির কাজ। সার্বিক ক্ষতির বিষয়টি নিরূপণের বিষয়টা হয়তো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেখবে।
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিজ্ঞপ্তিতে জানান, কমিটি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণপূর্বক সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ গ্রহণ করেছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোহা. মসিউর রহমান বলেন, ‘পুরো বিজনেস প্রসেসে হ্যাম্পার হবে। মেশিনপত্র পুড়ে গেছে। ফ্রেইটের অফিস, কুরিয়ারের অফিস পুড়ে গেছে। অবকাঠামো সব নতুনভাবে করতে হবে। আমরা বৈঠক করলাম, কীভাবে কার্গো ও কুরিয়ার চালু করা যায়, সেটার চেষ্টা করছি। উপদেষ্টা মহোদয় সঙ্গে আছেন, আমরা এখন পরিদর্শনে যাচ্ছি। বিকল্প উপায়ে পাশে কোনোভাবে কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় কি না, সেটা দেখতে যাচ্ছি।’

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৩১ মিনিট আগে
তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১২ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৬ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে