পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে সরকার। এর পরের ২ দিন, অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় ছিল সাপ্তাহিক ছুটি। ফলে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন এবার ঈদের সরকারি ছুটি হয়। সরকারি সব প্রতিষ্ঠানের মতো এই সময়ে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম।
ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ছুটি শেষে নিয়ম মেনে পুঁজিবাজারে লেনদেন হবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১২ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৩ ঘণ্টা আগে