
দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’।
প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো—স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটনশিল্পে সম্পৃক্ত করা। এই খাত থেকে আসা অর্থনৈতিক সুবিধার লভ্যাংশ তাঁদের কাছে, বিশেষত পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করা; একই সঙ্গে শহুরে প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযুক্ত করা।
গত রোববার বরেন্দ্রভূমি রাজশাহীতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক এন্টারপ্রাইজেসের এমডি তামারা হাসান আবেদ, ব্র্যাকের ঊর্ধ্বতন উপদেষ্টা ড. মো. জাফরউদ্দিন এবং অতিথি প্রকল্পের পরামর্শক মৌটুসী বিশ্বাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, উপগ্রন্থাগারিক মো. আসলাম রেজা প্রমুখ।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
১০ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৪ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৫ ঘণ্টা আগে