
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীর ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদঘাটন করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ফাঁকি স্বীকার করে এর মধ্যে তিন কোটি টাকা পরিশোধ করেছেন তিনি। বাকি টাকা পরিশোধ না করায় তাঁর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই তদন্ত সংস্থা।
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার মোহাম্মদ আবদুর রকিব এই তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
আয়কর গোয়েন্দা সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে খুলনা-৪ থেকে নির্বাচিত সালাম মুর্শেদীর আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংকের তথ্য, আয়কর সংক্রান্ত নথি যাচাই শেষে প্রায় ২২ কোটি টাকার আয়কর ফাঁকি উদঘাটন করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে এই করদাতা ফাঁকি স্বীকার করে ফাঁকি দেওয়া ২২ কোটি টাকার মধ্যে ৩ কোটি টাকা পরিশোধ করেন। বাকি থাকা কর পরিশোধ করার অঙ্গীকার করেও তিনি পরিশোধ করেননি। এরই প্রেক্ষিতে সাবেক এই তুখোড় ফুটবলারের ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করা হয়েছে।
আয়কর গোয়েন্দা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সালাম মুর্শেদী ছাড়াও তাঁর স্ত্রী শারমিন সালাম, ছেলে ইশমাম সালাম ও মেয়ে শেহরিন সালামের আয়কর ফাইল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়াও সালাম মুর্শেদীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর ফাইলও তদন্ত করা হবে।

তেলের দাম বাড়ার পেছনে প্রধান কারণ হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশেরও বেশি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে সতর্কবার্তা দেওয়ার পর অধিকাংশ বড় তেল কোম্পানি, ট্যাংকার মালিক এবং ট্রেডিং হাউজ এই রুট দিয়ে
৯ ঘণ্টা আগে
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত ১৫০টি বিশালাকার ট্যাংকার এখন হরমুজ প্রণালির বাইরে খোলা সমুদ্রে নোঙর ফেলে অবস্থান করছে। এর মধ্যে অপরিশোধিত তেল এবং এলএনজি বাহী জাহাজের সংখ্যাই বেশি। এ ছাড়া প্রণালির অপর প্রান্তেও কয়েক ডজন জাহাজ স্থির
১৩ ঘণ্টা আগে
তেলসমৃদ্ধ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্ববাজারে তেলের দামে এ ঘটনার বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন বিশ্ববাজারে লেনদেন শুরু হতেই তেলের দাম ৯ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী বিভাগ সমিতি ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর রাজধানীর বিআইএম হলরুমে আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক মানুষ অংশ নেন।
১৩ ঘণ্টা আগে