বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ এবং দেশীয় শিল্প সম্প্রসারণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ব্যবসায়িক সুযোগ-সুবিধা’ (বিওএস) শীর্ষক সেমিনারে এডিবির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সেমিনারে মূল উপস্থাপনা দেন সংস্থাটির প্রিন্সিপাল প্রকিউরমেন্ট অফিসার মোহাম্মদ জুলিয়ামিনিয়ান।
জুলিয়ামিনিয়ান বলেন, বর্তমানে বাংলাদেশে এডিবির বিনিয়োগের পরিমাণ ১১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। এর বাইরে আরও ২৩৫ কোটি ৭০ লাখ ডলারের প্রকল্প চুক্তির অপেক্ষায় রয়েছে এবং ৪৭৭ কোটি ৭০ লাখ ডলার মূল্যের প্রকল্পের অর্থ এখনো ছাড় হয়নি। বর্তমানে এডিবির বাংলাদেশ পোর্টফোলিওতে ৫১টি প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে প্রায় ১২ বিলিয়ন ডলারের সহায়তা চলমান।
এডিবির কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে কৌশলগত প্রকিউরমেন্ট পরিকল্পনায় আমরা বিনিয়োগ জোরদার করছি। বিডায় (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) এক দিনের মধ্যে কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগের কথা শুনেছি, যদিও এডিবির পক্ষ থেকে এ রকম কোনো বাধ্যবাধকতা নেই।’ তিনি আরও উল্লেখ করেন, প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় এখনো জটিলতা রয়েছে। বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় বিপুল নথিপত্র অনলাইনে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) চালুর মাধ্যমে বিপিপিএ এসব জটিলতা দূর করতে কাজ করছে।
সেমিনারে এডিবির প্রকিউরমেন্ট এবং বেসরকারি খাতের কার্যক্রমসংক্রান্ত চলমান ও আসন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে সরবরাহকারী, ঠিকাদার, পরামর্শদাতা, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, কূটনীতিকসহ ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনসালটিং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (বিএসিইএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি (বিএসিআই) এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিরা।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের লক্ষ্যে সংস্কার বাস্তবায়ন করছে। এডিবি প্রকল্প বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা ও অর্থের সঠিক ব্যবহারে জোর দিচ্ছে। অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে প্রকল্প বাস্তবায়নের সময়ও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৫ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৫ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৭ ঘণ্টা আগে