আলিবাবার সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা অবসর জীবন কাটাচ্ছেন। চীন সরকারের সমালোচনা করে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছেন তিনি। এরই মধ্যে টোকিওর কলেজে তার শিক্ষকতার ঘোষণা এসেছে। এবার খবর বের হয়েছে, জ্যাক মা কৃষিপ্রযুক্তি ব্যবসায় নামছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন বলছে, স্কুল শিক্ষকতা ছেড়ে উদ্যোক্তা হওয়া ৫৮ বছর বয়সী জ্যাক মা গত ২০ জুলাই চীনের হাংগজু প্রদেশে ‘১.৮ মিটারস মেরিন টেকনোলজি (ঝেজিয়াং) কোম্পানি’ নামে কৃষিপ্রযুক্তি স্টার্টআপ চালু করছেন। এখানে জ্যাক মার ‘হাংগজু ডাজিংটু ২২ নং আর্টস ও কালচার’ কোম্পানির ১০ শতাংশ শেয়ার আছে।
২০১৯ সালে জ্যাক মা আলিবাবার পরিচালনা পর্ষদ থেকে বিদায় নিয়ে জ্যাক মা ফাউন্ডেশনের বোর্ডে বসেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুসারে, ২০২৩ সালের জুন পর্যন্ত জ্যাক মা চীনের চতুর্থ ধনী ব্যক্তি। তাঁর মোট সম্পদ ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর বিশ্বের ৩৯তম ধনী ব্যক্তি তিনি।
আলিবাবার সহযোগী আর্থিক-প্রযুক্তিগত প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে ছাড়ার সময় সরকারি নিয়ন্ত্রণ সংস্থার কড়াকড়ির মুখে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে চীনের ব্যাংক ব্যবস্থা ও সরকারি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমালোচনা করেন জ্যাক মা। এরপর ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত তাকে প্রকাশ্য দেখা যায়নি।
সরকারের সমালোচনার পর জ্যাক মার প্রতিষ্ঠান আলিবাবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বেইজিং। এরই জের ধরে তিনি আত্মগোপনে যান বলে সংশ্লিষ্টদের ধারণা। এ সময়ের মধ্যে তিনি বিভিন্ন দেশ ঘুরে কৃষি প্রযুক্তি জানাশোনা বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রায় দুই বছর পর চীনের গত মার্চে জ্যাক মাকে চীনে দেখা যায়। দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝু শহরে নিজের প্রতিষ্ঠিত স্কুল পরিদর্শন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তার স্কুল পরিদর্শনের ছবি ছড়িয়ে পড়ে।
এরপর চলতি বছর মে মাসে টোকিও কলেজ ঘোষণা দেয়, জ্যাক মা সেখানে টেকসই কৃষি ও খাদ্য উৎপাদন বিষয়ে শিক্ষকতা করবেন। এরপর জুলাই মাসে তিনি গোপনে ঢাকা, নেপাল ও পাকিস্তান ঘুরে যান।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে